স্কুলের পাঠ্য বইতেও ভারত ভুখন্ড দখল করা মানচিত্রকেই মান্যতা দিল নেপাল
দি নিউজ লায়ন ; এবার স্কুলের পাঠ্য বইতেও ভারত ভুখন্ড দখল করা মানচিত্রকেই মান্যতা দিল নেপাল সরকার। উত্তরাখণ্ডের পিথোরাগড়কে নিজেদের বলে দাবি করেছে নেপাল। এবার সেই পরিবর্তনই পাঠ্যবইতে অন্তর্ভুক্ত করে মান্যতা দেওয়া হল সেদেশে।
নেপালের শিক্ষামন্ত্রী গিরিরাজ মনি পোখারেল এই খবর নিশ্চিত করেছেন। নেপালের ভূখণ্ড সংক্রান্ত ওই বই সেদেশের উচ্চমাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের পাঠ্য। শিক্ষমন্ত্রী নিজেই প্রচ্ছদ লিখেছেন। আর সেখানে বিতর্কিত এলাকা কালাপানিকে নেপালের অংশ বলে চিহ্নিত করা হয়েছে।
এই বইতে নেপালের মোট ভূখণ্ড উল্লেখ করা হয়েছে ১,৪৭,৬৪১.২৮ স্কোয়্যার কিলোমিটার। এর মধ্যে শুধু কালাপানি এলাকা ৪৬০ স্কোয়্যার কিলোমিটার। অন্যদিকে আবার নেপালের মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে যাতে সেদেশে নতুন ১ টাকা ও ২ টাকার কয়েন তৈরি করা হয় ও তাতে নতুন মানচিত্র থাকে।

Post a Comment